চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দেবিদ্বার সরকারী হাসপাতালে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ চালু : মিলবে চক্ষু রোগিদের সব ধরনের চিকিৎসা 

দেবিদ্বার সরকারী হাসপাতালে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ চালু : মিলবে চক্ষু রোগিদের সব ধরনের চিকিৎসা 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০১ পিএম, ২০২১-০৩-১৩

দেবিদ্বার সরকারী হাসপাতালে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ চালু : মিলবে চক্ষু রোগিদের সব ধরনের চিকিৎসা 

মোহাম্মদ শাহ্ আলম শফি : দেবিদ্বারে চক্ষু সেবায় ‘কমিউনিটি ভিশন সেন্টার’ চালু হয়েছে। সারা দেশের ৫টি বিভাগের আওতাধীন ২০টি জেলার ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’-এর কার্যক্রম উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত ‘কমিউনিটি ভিশন সেন্টার’র উদ্ভোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলা সহ ১৬টি উপজেলা ‘কমিউনিটি ভিশন সেন্টার’র উদ্ভোধন করা হয়।উদ্ভোধনী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক সময় প্রাস্তিক জনগোষ্ঠী চোখের চিকিৎসা নিতে পারে না। সরকারের পদক্ষেপে চোখের সেবা পাবে প্রান্তিক জনগোষ্ঠী। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।দেবিদ্বার কমিউনিটি ভিশন সেন্টার উদ্ভোধনকালে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, চিকিৎসক, নার্স সহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।কমিউনিটি ভিশন সেন্টার - সরকারী ব্যবস্থাপনায় সম্পুর্ন বিনামূল্যে রোগীদের চক্ষু চিকিৎসা ও অপারেশন করা হবে। এতে চিকিৎসকরা উৎসাহিত হচ্ছেন ও হাসপাতালের চক্ষু চিকিৎসার মান বৃদ্ধি পাচ্ছে।দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা এসে চক্ষু রোগের সব ধরনের সেবা গ্রহণ করবেন। এখানে রেটিনা, গ্লো-কামা, কর্ণিয়া, শিশু চক্ষু রোগ, ছানি অপারেশন, চোখের দৃষ্টিশক্তি পরীক্ষাসহ চোখের প্রায় সব ধরনের চিকিৎসা করা হবে। এ হাসাপাতালে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও অপারেশন করা ছাড়াও এ অঞ্চলের ছানি জনিত অন্ধত্ব অনেকটা কমে আসবে।সংশ্লিষ্ট সূত্রে জানান রযায়, দেবিদ্বার উপজেলায় ‘কমিউনিটি ভিশন সেন্টার’ স্থাপন করে ভারতের অরবিন্দ চক্ষু হাসপাতালের সহায়তায় এ কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে। কমিউনিটি ভিশন সেন্টারের কনসেপ্টটি কমিউনিটি ক্লিনিক থেকে নেয়া হয়েছে। যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্খাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টারে’ আধুনিক যন্ত্রপাতি বিশেষ করে চোখের পাওয়ার দেখার অটো রিফ্রাক্ট মিটার, চোখের ভেতরের সমস্যা দেখার স্লিট ল্যাম্প, চোখের প্রেসার মাপার গোল্ডম্যান এফলেনেশন, চোখের ছবি তোলার জন্য কান্ডাস ক্যামেরা, রেটিনা এবং অপ্টিক ডিস্ক, চোখের পরীক্ষা শেষে ল্যান্স ও চশমা দেয়ার যন্ত্র ট্রায়াল ফ্রেম ইত্যাদি সহ সকল ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। যে কােন উন্নত চক্ষু হাসপাতালের সমমর্যাদায় এখন থেকে স্থানীয় নাগরিক সুবিধাদানে স্বাস্থ্য কমপ্লেক্সে স্খাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম চলবে।দেবিদ্বার ‘কমিউনিটি ভিশন সেন্টার’র সার্বিক দায়িত্বরত সিনিয়র ষ্টাফনার্স আসমা আক্তার ও নাজমা আক্তার বলেন, তারা রোগিদের সমস্যা শোনে পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত সমস্ত তথ্যাদি যা স্বাস্থ্য কমপ্লেক্সে স্খাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টারে’ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রশিক্ষিত সিনিয়র ষ্টাফ নার্স দ্বারা চক্ষু পরীক্ষা করে অনলাইনে কুমিল্লা বেইজ সেন্টার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা সেবা দেয়া হবে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রোগির ব্যবস্থাপত্র অনলাইনে চলে আসবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মেদ কবির বলেন, স্থানীয় সাধারন রোগিরা এখন আর হয়রানীর শিকার হতে হবেনা। কারন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ১০৮ নং কক্ষে চক্ষু চিকিৎসা ও চিকিৎসা সেবা দেয়ার জন্য ‘কমিউনিটি ভিশন সেন্টার’ চালু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে স্খাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টারে’ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে প্রশিক্ষিত সিনিয়র ষ্টাফ নার্স দ্বারা চক্ষু পরীক্ষা করে অনলাইনে কুমিল্লা বেইজ সেন্টার থেকে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক বিনামূল্যে উন্নত চক্ষু চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আমি দেবীদ্বার বাসীর উদ্দেশ্যে বলব সময়মত চক্ষু চিকিৎসা সেবা নিন এবং অকাল অন্ধত্ব প্রতিরোধ করুন।

রিটেলেড নিউজ

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত


সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত


নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত


নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত


হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর